পঞ্চগড় সীমান্তে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে বিএসএফের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

আটক দুই কিশোর হলো আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র এবং সমারু চন্দ্র রায়ের ছেলে উদয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই দুই কিশোর ঘুরতে গিয়ে সীমান্ত এলাকায় চলে যায়। একপর্যায়ে তারা সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ গজ ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যায়।

ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ভারতীয় বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন। পরে তাদের ফেরত আনার জন্য পতাকা বৈঠকের উদ্যোগ নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, বিষয়টি জানার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলোচনার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970