নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে ৩ শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ, সবাই আশঙ্কাজনক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১০ মে ২০২৬, ০৯:২২ পিএম

ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে তিন শিশু সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের রাজধানীর জাতীয় দগ্ধ ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রবিবার সকাল ৭টার দিকে ফতুল্লার গিরিদারা এলাকার গ্রাম বাংলা টাওয়ারের সামনে একটি বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন সবজি বিক্রেতা কালাম (৩৫), তার স্ত্রী সায়মা, যিনি একটি মেসে রান্নার কাজ করেন। তাদের সন্তানদের মধ্যে রয়েছে ছেলে মুন্না (৭) এবং দুই মেয়ে কথা (৭) ও মুন্নি (১০)।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মো. হাসান জানান, সকালে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। শব্দ শুনে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর আগুন দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয়দের ধারণা, বাসার গ্যাস লাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

চিকিৎসকেরা জানিয়েছেন, কালামের শরীরের প্রায় ৯৫ শতাংশ, তার স্ত্রীর ৬০ শতাংশ, মুন্নার ৩০ শতাংশ, কথার ৫২ শতাংশ এবং মুন্নির ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। পাঁচজনের অবস্থাই আশঙ্কাজনক। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970