যুবদলের সহ-সভাপতির স্ত্রীর সঙ্গে আবাসিক হোটেলে সভাপতি

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেলকে কেন্দ্র করে যুবদলের দুই নেতাকে ঘিরে চাঞ্চল্যকর ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। হোটেলের সামনে এক যুবককে তার স্ত্রীকে হাত ধরে টেনে নিয়ে যেতে দেখা যায়। পরে ওই ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় তুমুল আলোচনা।

অভিযোগকারী মো. সবুজ ভোলার বোরহানউদ্দিন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি। তার দাবি, স্ত্রী শেওলা বেগম যুবদলের আরেক নেতা মো. আওলাদ ফরাজির সঙ্গে গোপনে বরিশালের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন। অভিযুক্ত আওলাদ ফরাজি একই ওয়ার্ড যুবদলের সভাপতি বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দুপুরে বরিশাল নগরীর হক আবাসিক হোটেলে যান সবুজ। সেখানে গিয়ে তিনি তার স্ত্রী ও অভিযুক্ত নেতাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। পরে ঘটনাটি দ্রুত স্থানীয় নেতাকর্মী ও স্বজনদের মধ্যে ছড়িয়ে পড়ে।

সবুজের অভিযোগ, গত ছয় মাস ধরে তার স্ত্রীর সঙ্গে কয়েকজন পুরুষের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। তার ভাষ্য অনুযায়ী, স্ত্রীর মোবাইল ফোনে চারজন পুরুষের সঙ্গে দীর্ঘ সময় কথা বলার তথ্য পাওয়া গেছে। এছাড়া আওলাদ ফরাজির বিরুদ্ধে আগে থেকেই তার সন্দেহ ছিল বলেও দাবি করেন তিনি।

জানা গেছে, ঘটনার দিন সকাল সাড়ে ৮টার দিকে তারা ভোলা থেকে স্পিডবোটে বরিশালের উদ্দেশ্যে রওনা হন।

এ ঘটনায় বোরহানউদ্দিন পৌর যুবদলের সভাপতি মো. হেলাল মুন্সি ও সাধারণ সম্পাদক জাফর মৃধা বলেন, বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা মিললে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয়দের অনেকে রাজনৈতিক পরিচয়ের অপব্যবহার রোধে দলগুলোর আরও কঠোর অবস্থান নেওয়ার দাবি জানিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970