ময়মনসিংহে নির্মম হত্যাকাণ্ড: গাছে বাঁধা ছিল দেহ, মাটিতে পড়ে ছিল মাথা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৭:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের দ্বিখণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার পাগলা থানার মশাখালী ইউনিয়নের দড়ি চারবাড়িয়া গ্রামের শাহাকান্দা ভিটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে শুধু প্যান্ট ছিল, গায়ে কোনো জামা ছিল না। মরদেহের বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া দেহের পাশেই বিচ্ছিন্ন মাথা পড়ে ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে এক যুবক শাহাকান্দা ভিটা এলাকার জঙ্গলের পাশ দিয়ে যাওয়ার সময় গাছের সঙ্গে বাঁধা মরদেহটি দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির বাম হাতে একটি ঘড়ি ছিল এবং শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোথাও থেকে ধরে এনে তাকে গাছের সঙ্গে বেঁধে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970