সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল র‌্যাব সদস্যের

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৬, ০৮:৩৯ পিএম

ছবি: সংগৃহীত

সিলেট নগরীতে ছিনতাইকারীকে আটক করতে গিয়ে ছুরিকাঘাতে নিহত হয়েছেন র‌্যাব সদস্য ইমন আচার্য। শুক্রবার দুপুরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শুক্রবার সকালে নগরীর তোপখানা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

তিনি জানান, শুক্রবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার পশ্চিম পাশে পুলিশের একটি দল এক ছিনতাইকারীকে ধাওয়া করছিল। এ সময় ব্যক্তিগত কাজে সাদা পোশাকে সেখানে উপস্থিত ছিলেন র‌্যাব সদস্য ইমন আচার্য। পুলিশকে সহায়তা করতে তিনিও ছিনতাইকারীকে আটকানোর চেষ্টা করেন।

একপর্যায়ে ধস্তাধস্তির সময় ছিনতাইকারী ইমনের বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা দেড়টার দিকে তার মৃত্যু হয়।

র‌্যাবের এ কর্মকর্তা আরও জানান, ঘটনার পরপরই অভিযুক্ত ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970