জামালপুরে আল মাসুম হাসপাতাল উদ্বোধনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মো. ইব্রাহিম খান (টিটু), জামালপুর জেলা প্রতিনিধি

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:১৩ পিএম

ছবি : মনোযোগ প্রকাশ

জামালপুর জেলার শেখারভিটায় প্রস্তাবিত আল মাসুম হাসপাতাল উদ্বোধন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত পহেলা নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টায় হাসপাতালের হলরুমে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আকরামুল ইসলাম এবং সভার সভাপতিত্ব করেন আল মাসুম হাসপাতালের পরিচালক জনাব আল মাসুম।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল আজিজ, মোঃ হুমায়ুন কবির, এ্যাডভোকেট মাকসুদ আলী মাসুদ, রাকিবুল হাসান বিপুল, মোঃ আতাউর রহমান, মোঃ জাহাঙ্গীর আলম, আবু সাইদ রুবেল, কাজি হাবিবউল্লাহ, মোঃ খেলায়েত হোসেন আজমী, মোঃ শামসুল হক এবং আঃ ওয়াজেদ।

 

ছবি : মনোযোগ প্রকাশ

বক্তারা বলেন, “আল মাসুম হাসপাতাল যেন সাধারণ ও অসহায় মানুষের জন্য একটি নির্ভরযোগ্য চিকিৎসা কেন্দ্র হিসেবে গড়ে ওঠে,” এ লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তারা গরীব ও অসহায় রোগীদের জন্য বিশেষ সুবিধা প্রদানেরও অনুরোধ জানান।

সভাপতির বক্তব্যে জনাব আল মাসুম বলেন, “এই হাসপাতাল পরিচালনায় আমি এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি, যাতে সেবা ও মানের দিক থেকে আল মাসুম হাসপাতাল জামালপুরের অন্যতম সেরা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়।”

তিনি আরও জানান, হাসপাতালে গরীব ও এলাকার রোগীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হবে।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

 

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970