নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান, তারপর...

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৫, ১০:০৭ এএম

নারায়ণগঞ্জে এনসিপির মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত মশাল মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেয়াকে কেন্দ্র করে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। বুধবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া এই মিছিলের সারিতে মুহূর্তেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

জানা যায়, আওয়ামী লীগের ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউনের প্রতিবাদে এনসিপি এই মশাল মিছিল আয়োজন করে। মিছিলটি চাষাড়া সলিমুল্লাহ সড়ক হয়ে বাগে জান্নাত জামে মসজিদের সামনে পৌঁছালে হঠাৎ এক যুবক উচ্চস্বরে ‘জয় বাংলা’ স্লোগান দেন। এতে মিছিলে থাকা নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তারা ওই যুবককে ধরার চেষ্টা করলেও তিনি মসজিদের পাশের গলিপথে ঢুকে পালিয়ে যান।

এনসিপি নেতা শওকত আলী বলেন, “মিশনপাড়া এলাকায় হঠাৎ এক যুবক চিৎকার করে বলে, ‘আমি জয় বাংলা করি, আমারে কিছু কর।’ তখন আমাদের মিছিলে কিছু নারী সদস্যও ছিল। আমরা ছেলেটিকে ধরার চেষ্টা করি, কিন্তু সে পালিয়ে যায়। ঘটনাটি অনাকাঙ্ক্ষিত হলেও মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।”

মশাল মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক শওকত আলী, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম এবং সাবেক মুখপাত্র সারফারাজ হক সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970