ভাঙ্গায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:৩১ পিএম

ভাঙ্গায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের শতাধিক নেতা ও কর্মী মঙ্গলবার বিকালে মহিলা কলেজ মাঠে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে বিএনপিতে যোগদান করেছেন।

ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সীর নেতৃত্বে নেতারা কৃষক দলের সাধারণ সম্পাদক ও বিএনপির প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুলের হাতে ফুল তুলে দিয়ে যোগদান করেন।

সমাবেশে বক্তব্য রাখেন ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জান মিঠু, জেলা যুবলীগ আহ্বায়ক কমিটির সদস্য ও কলেজের সাবেক জিএস লাভলু মুন্সী, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাউন্সিলর শেখ সৈয়াদ আলী, ৮নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত মোল্লা, ভাঙ্গা বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাফর মুন্সী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের লাভলু ফকির, পৌর যুবলীগ সাধারণ সম্পাদক সুমন মুন্সী এবং উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মজিবুর মুন্সীসহ শতাধিক নেতাকর্মী। পরে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম এবং সহ-সভাপতি ফারুকুজ্জামান ছট্টু প্রমুখ।

প্রধান অতিথি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল তার বক্তব্যে বলেন, বিএনপি ক্ষমতায় এলে ফরিদপুর বিভাগ ঘোষণা করা হবে। ভাঙ্গা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে এবং মহিলা ডিগ্রি কলেজকে সরকারিকরণ করা হবে।

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের সবাই খারাপ নয়, যারা খারাপ তারা চলে গেছে। যারা ভালো কাজ করবেন, তারা আমার সঙ্গে থাকুন। আমরা একসঙ্গে ভাঙ্গায় প্রকৃত উন্নয়ন নিশ্চিত করব।”

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970