বন্ধুকে হত্যার পর রক্তমাখা চায়নিজ কুড়াল হাতে থানায় যুবক

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১১:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে বাল্যবন্ধু মুনতাসীর ফাহিমকে (২২) হত্যার পর রক্তমাখা চাইনিজ কুড়াল হাতে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে অহিদুল ইসলাম অনিক (২২) নামের এক যুবক। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে এ ঘটনার ঘটেছে।

নিহত মুনতাসীর ফাহিম ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। তিনি মালয়েশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন এবং চার মাস আগে দেশে আসেন। অপরদিকে অভিযুক্ত অনিক ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় একটি কলেজে অনার্সের ছাত্র।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নজরুল একাডেমির বিএম ভবনের দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে অনিক ধারালো চাইনিজ কুড়াল দিয়ে ফাহিমকে আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ফাহিমের। পরে রাত ৯টার দিকে রক্তমাখা কুড়াল হাতে থানায় গিয়ে ডিউটি অফিসারকে অনিক জানায়— সে তার বন্ধুকে হত্যা করেছে।

পুলিশ তাকে শান্ত করে হেফাজতে নেয় এবং তার তথ্য অনুযায়ী দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফাহিমের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হত্যার দায় স্বীকার করেছে। সে দাবি করেছে, ফাহিমের সঙ্গে তার ব্যক্তিগত বিরোধ চলছিল এবং তারা দুজনই মাদকাসক্ত ছিল। তবে পুলিশ জানিয়েছে, তার দেয়া তথ্য যাচাই-বাছাই করে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে।

ফাহিমের নানী মাকসুদা আক্তার জানান, সম্প্রতি মালয়েশিয়া থেকে দেশে আসার পর ফাহিম অধিকাংশ সময় বাসায় থাকলেও অনিক প্রায়ই তাকে ডেকে বাইরে নিয়ে যেত। তিনি অভিযোগ করেন, পরিকল্পিতভাবেই তার নাতিকে হত্যা করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর ফাহিমের মালয়েশিয়ায় ফেরার ফ্লাইট ছিল বলেও জানান তিনি।

ত্রিশাল থানার পরিদর্শক শেখ গোলাম মুস্তফা রুবেল বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970