ভারতকে উড়িয়ে যুব এশিয়া কাপের শিরোপা জিতল পাকিস্তান

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ০৯:৩২ পিএম

ছবি: সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে রীতিমতো বিধ্বস্ত করে এসিসি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে পাকিস্তান। ফাইনালে ভারতীয় যুব দলকে ১৯২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। যুব এশিয়া কাপের ফাইনালের ইতিহাসে রানের ব্যবধানে এটি দ্বিতীয় সর্বোচ্চ বড় জয়।

রোববার (২১ ডিসেম্বর) দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে অনুষ্ঠিত ফাইনালে টস জিতে ভারত প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। তবে শুরু থেকেই পাকিস্তানি ব্যাটারদের দাপটে সেই সিদ্ধান্ত যে ভুল ছিল, তা স্পষ্ট হয়ে ওঠে। সামির মিনহাসের দুর্দান্ত সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৩৪৭ রানের বড় সংগ্রহ দাঁড় করায় পাকিস্তান।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ধুঁকতে থাকে ভারত। মাত্র ৪৯ রানের মধ্যেই তিন উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। ওপেনার বৈভব সুরিয়াবংশি ২৬ এবং দীপেশ দেভেন্দ্রান ৩৬ রান করলেও তা পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ভারতীয় যুব দল।

পাকিস্তানের বোলিং আক্রমণে সবচেয়ে উজ্জ্বল ছিলেন পেসার আলী রাজা। তিনি একাই ৪টি উইকেট তুলে নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপ ভেঙে দেন। এছাড়া মোহাম্মদ সায়েম, আব্দুল সুবহান ও হুজাইফা আহসান নেন দুটি করে উইকেট।

এর আগে ব্যাট হাতে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেন সামির মিনহাস। মাত্র ৭১ বলে সেঞ্চুরি পূর্ণ করা এই ব্যাটার ১১৩ বলে ১৭২ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ১৭টি চার ও ৯টি ছক্কা। এছাড়া আহমেদ হুসাইন ৫৬ রান করে দলের বড় সংগ্রহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ভারতের হয়ে বোলিংয়ে দীপেশ দেভেন্দ্রান সর্বোচ্চ তিনটি উইকেট নেন। হেনিল প্যাটেল ও খিলান প্যাটেল শিকার করেন দুটি করে উইকেট।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970