ওমান উপকূলে ড্রোন হামলায় ডুবে গেছে ভারতীয় পণ্যবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৬, ০৭:২২ পিএম

ছবি: সংগৃহীত

ওমানের উপকূলে ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার পর একটি ভারতীয় পণ্যবাহী জাহাজ ডুবে গেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ভ্যানগার্ড। হামলায় জাহাজটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয় বলে দাবি করেছে সংস্থাটি।

ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া জাহাজটির নাম এমএসভি হাজ আলি। ১৪ জন নাবিক নিয়ে জাহাজটি সোমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চল সোমালিল্যান্ডের বারবেরা বন্দর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরে গবাদি পশু পরিবহন করছিল।

সংস্থাটি জানায়, হরমুজ প্রণালীর দক্ষিণে ওমানের লিমা উপকূলের কাছে একটি সন্দেহজনক বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি ড্রোন অথবা ক্ষেপণাস্ত্র হামলার ফল হতে পারে।

বিস্ফোরণের পর জাহাজটিতে আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নাবিকরা জাহাজ ত্যাগ করতে বাধ্য হন। পরে জাহাজটি ডুবে যায় বলে জানানো হয়।

জাহাজ পর্যবেক্ষণভিত্তিক ওয়েবসাইট মেরিটাইম ট্র্যাফিকের তথ্য অনুযায়ী, এমএসভি হাজ আলি ছিল ৫৪ মিটার দীর্ঘ একটি কাঠের ধো নৌকা।

এর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, জাহাজে থাকা সব নাবিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক সামুদ্রিক অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: আল-জাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970