এবার বাংলাদেশি সব সাংবাদিকের মিডিয়া অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১১:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিচ্ছে না বাংলাদেশ। এর প্রেক্ষিতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বাংলাদেশের সাংবাদিকদের ভারত ও শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ কাভারের জন্য দেওয়া এক্রিডিটেশন বাতিল করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) আইসিসি বাংলাদেশের সাংবাদিকদের মেইলে এক্রিডিটেশন বাতিলের বিষয়টি জানিয়ে বার্তা পাঠায়। আইসিসি জানিয়েছে, বাংলাদেশ বিশ্বকাপে খেলছে না, তাই ক্রীড়া সাংবাদিকদের বিশ্বকাপ কাভারের অনুমতি দেওয়া হচ্ছে না।

এর আগে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, “ভারত শুধু খেলোয়াড় নয়, বাংলাদেশের দর্শক ও সাংবাদিকদের জন্যও অনিরাপদ।”

আগের সূচি অনুসারে গ্রুপ পর্বে বাংলাদেশের তিনটি ম্যাচ কলকাতায় এবং একটি মুম্বাইয়ে হওয়ার কথা ছিল। প্রতিটি সংবাদমাধ্যমই বিশ্বকাপ কাভারের জন্য আবেদন করেছিল নির্ধারিত ফর্ম ও সময়ের মধ্যে। ১৯৯৯ সাল থেকে শুরু করে প্রতিটি বিশ্বকাপে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) বাংলাদেশের সাংবাদিকরা নিয়মিত অংশ নিয়েছেন।

ক্রিকেটপ্রেমী বাংলাদেশির আগ্রহের কারণে প্রতিটি মিডিয়া হাউজই বিশ্বকাপ কাভারের জন্য সাংবাদিক প্রেরণ করে। কিন্তু এবার দলের অনুপস্থিতিতে আইসিসির এই সিদ্ধান্ত সাংবাদিকদের মন খারাপ করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970