২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে ফ্রান্স, বড় ফ্লপ ব্রাজিল: সমীক্ষা

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:০০ পিএম

ছবি: সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপে শিরোপা জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে রাখা হয়েছে ফ্রান্সকে। একই সঙ্গে টুর্নামেন্টের সবচেয়ে বড় হতাশার নাম হতে পারে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এমন পূর্বাভাস উঠে এসেছে বার্তা সংস্থা রয়টার্স পরিচালিত অর্থনীতিবিদদের এক সমীক্ষায়।

গত ১১ মে থেকে ৫ জুন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের ১৬০ জন অর্থনীতিবিদকে নিয়ে এই জরিপ পরিচালনা করা হয়। এতে অংশ নেওয়া ৩৫ শতাংশ অর্থনীতিবিদ ফ্রান্সকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছেন। অন্যদিকে ৩১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে স্পেন।

সমীক্ষার এই পূর্বাভাস সত্যি হলে ইতিহাসে তৃতীয়বারের মতো বিশ্বকাপের শিরোপা জিতবে ফ্রান্স। এর আগে ১৯৯৮ ও ২০১৮ সালে বিশ্বসেরা হয়েছিল দলটি। সর্বশেষ ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ফরাসিরা।

ফ্রান্স ও স্পেনের পর শিরোপা জয়ের সম্ভাব্য তালিকার সেরা পাঁচে রয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, পর্তুগাল ও ইংল্যান্ড।

অন্যদিকে, জরিপে অংশ নেওয়া প্রায় এক-তৃতীয়াংশ অর্থনীতিবিদের মতে, ২০২৬ বিশ্বকাপে সবচেয়ে বড় ব্যর্থতার মুখে পড়তে পারে ব্রাজিল। সম্ভাব্য ব্যর্থ দলের তালিকায় তাদের পরেই রয়েছে ইংল্যান্ড ও জার্মানি।

ফ্রান্সের পক্ষে নিজের বিশ্লেষণ তুলে ধরেছেন লন্ডনভিত্তিক আরবিসির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি। তার মতে, ২০২২ বিশ্বকাপ ফাইনালের হতাশা কাটিয়ে এবার আরও শক্তিশালী দল নিয়ে মাঠে নামবে ফ্রান্স। তিনি বলেন, দলের অধিকাংশ খেলোয়াড় এখন ক্যারিয়ারের সেরা ছন্দে রয়েছেন। পাশাপাশি প্যারিস সেইন্ট-জার্মেইনের কয়েকজন উদীয়মান তারকা স্কোয়াডকে আরও ভারসাম্যপূর্ণ করেছে। এছাড়া সতেজ কিলিয়ান এমবাপ্পের উপস্থিতিও ফ্রান্সের বড় শক্তি হয়ে উঠবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970