মেসিকে বিশ্বসেরা মানলেও লামিনে ইয়ামালের আইডল নেইমার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৭:২৩ পিএম

ছবি: সংগৃহীত

বার্সেলোনার স্প্যানিশ তরুণ তারকা লামিনে ইয়ামাল মনে করেন, ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় লিওনেল মেসি। তবে ব্যক্তিগতভাবে যার খেলা তাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে, তিনি ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের ফুটবল ভাবনা নিয়ে কথা বলেন ইয়ামাল। সেখানে তিনি জানান, প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে গেছেন কেন তাকে ইতিহাসের সেরা ফুটবলার বলা হয়। তার মতে, মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই।

ইয়ামাল বলেন, “মেসি ইতিহাসের সেরা। এ নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয়। তবে আমার আদর্শ নেইমার, আর সেরা অবশ্যই মেসি।”

এদিকে বর্তমানে ফিটনেস ফিরে পাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন এই স্প্যানিশ উইঙ্গার। বিশ্বকাপে এখন পর্যন্ত একটি ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামলেও তিনি এখনই বাড়তি ঝুঁকি নিতে রাজি নন।

ইয়ামাল জানান, তিনি ধীরে ধীরে পূর্ণ ফিটনেস ফিরে পাচ্ছেন এবং কোচের পরিকল্পনা অনুযায়ী যতটা সময় প্রয়োজন, ততটাই মাঠে অবদান রাখতে প্রস্তুত। দলের সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়ার বিষয়টি তাড়াহুড়ো করে করতে চান না বলেও উল্লেখ করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970