ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের ৩ কোটি টাকা অনুদান দিলেন নেইমার

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৬, ১০:৫৬ এএম

ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি টাকার সমান, অনুদান দিয়েছেন।

ভেনেজুয়েলার স্থানীয় সংবাদমাধ্যম এল সুমারিও জানিয়েছে, এই অর্থ জরুরি উদ্ধার কার্যক্রম ও ত্রাণ সহায়তায় ব্যয় করা হবে।

অনুদানের অর্থ দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খাদ্য, বিশুদ্ধ পানি, চিকিৎসাসামগ্রী ও জরুরি মেডিকেল কিট সরবরাহ করা হবে। পাশাপাশি যেসব পরিবার তাদের বসতবাড়ি হারিয়েছে, তাদের জন্য অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থাও করা হবে।

অনুদান দেওয়ার পর ভেনেজুয়েলার জনগণের প্রতি সমবেদনা জানিয়ে নেইমার বলেন, “ভেনেজুয়েলার বিপন্ন মানুষের জন্য আমার হৃদয় কাঁদছে। আশা করি এই সামান্য অবদান ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ঘুরে দাঁড়ানোর শক্তি জোগাবে।”

গত বুধবার ভেনেজুয়েলার উত্তরাঞ্চলে ৭ দশমিক ৫ এবং ৭ দশমিক ২ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অন্তত ১ হাজার ৪৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ২৩৮ জনের বেশি এবং ৩ হাজার ১৪২টি পরিবার পুরোপুরি গৃহহীন হয়ে পড়েছে।

আফটারশকের আশঙ্কা ও ভারী যন্ত্রপাতির সংকটের মধ্যেও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধারে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

এদিকে ২০২৬ ফিফা বিশ্বকাপ চলাকালে জাতীয় দলের ব্যস্ত সূচির মধ্যেও নেইমারের এই মানবিক উদ্যোগ আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসা কুড়িয়েছে। দীর্ঘ ৯৮১ দিন পর চোট কাটিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ব্রাজিল দলে ফিরেছেন তিনি। জাপানের বিপক্ষে ব্রাজিলের গুরুত্বপূর্ণ নকআউট ম্যাচের আগে তার এই উদ্যোগ ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক প্রশংসিত হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970