যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা টিকবে না: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অনুমোদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতে, ওয়াশিংটনের সমর্থন ছাড়া নতুন কোনো নেতা দীর্ঘ সময় ক্ষমতায় টিকে থাকতে পারবেন না।

মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের নেতৃত্বের সঙ্গে সম্পৃক্ত কেউ যদি দক্ষ ও গ্রহণযোগ্য নেতা হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন, তবে তাকেও অনুমোদন দেওয়ার বিষয়টি বিবেচনা করা হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরান চাইলে ১০ দিনেরও কম সময়ের মধ্যে অস্ত্রমানের পারমাণবিক উপাদান তৈরি করতে সক্ষম। তার দাবি, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ নাতানজ, ফরদো ও ইসফাহান প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি প্রয়োজন হলে ওই ইউরেনিয়াম জব্দ করতে যুক্তরাষ্ট্র বিশেষ বাহিনী পাঠানোর বিষয়টিও বিবেচনা করছে। তার ভাষায়, এ বিষয়ে সব ধরনের বিকল্পই এখনো খোলা রয়েছে।

যুদ্ধ কত দিন স্থায়ী হতে পারে—এ প্রশ্নের জবাবে নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাহিনী পরিকল্পনার তুলনায় অনেকটাই এগিয়ে রয়েছে। গত সপ্তাহে তিনি ধারণা দিয়েছিলেন, সম্ভাব্য সংঘাত চার থেকে পাঁচ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970