যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পিএম
যুক্তরাষ্ট্র সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার তিনি দেশে ফেরেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করেন।
এ সময় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের স্বীকৃতিস্বরূপ জর্জিয়া অঙ্গরাজ্যের পক্ষ থেকে তাকে একটি বিশেষ প্রস্তাবনা প্রদান করা হয়।
এছাড়া বিভিন্ন বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা হয় বলে জানানো হয়েছে।