ঢাকার মেয়র পদে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের আব্দুল্লাহ আল জাবের

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চ-এর সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন ঢাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম জুমা। তিনি ফেসবুক পোস্টে জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী আব্দুল্লাহ আল জাবেরকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন দেওয়া হচ্ছে।

সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং সাম্প্রতিক বিভিন্ন ইস্যুতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাকে বিবেচনায় নিয়েই তাকে প্রার্থী করা হচ্ছে।

বিশেষ করে শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে তার নেতৃত্ব ব্যাপক আলোচনার জন্ম দেয়। ওই আন্দোলনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি লাভ করেন।

এখন দেখার বিষয়, ডিএসসিসি নির্বাচনে তার প্রার্থিতা নগর রাজনীতিতে কতটা প্রভাব ফেলতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970