দিল্লির হোটেলে ভয়াবহ আগুন, আহত ৫ বাংলাদেশি; আশঙ্কাজনক ৩ জন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১০:১৩ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী নয়াদিল্লির একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

বুধবার (৩ জুন) সকালে দক্ষিণ দিল্লির মালভিয়া নগর এলাকায় অবস্থিত একটি বহুতল হোটেলে আগুনের এ ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত অন্তত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের অধিকাংশই বিভিন্ন দেশের বিদেশি নাগরিক বলে জানা গেছে।

বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, অগ্নিকাণ্ডের পর উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে পাঁচজন বাংলাদেশি নাগরিককে শনাক্ত করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে দিল্লির ম্যাক্স হাসপাতালে এবং দুইজনকে সফদরজং হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাইকমিশনের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, চিকিৎসাধীন বাংলাদেশিদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-তে রাখা হয়েছে। চিকিৎসকরা তাদের সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন।

এদিকে, দুর্ঘটনার পর থেকেই বাংলাদেশ হাইকমিশন দিল্লির স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। আহত বাংলাদেশিদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের শারীরিক অবস্থার খোঁজখবরও নেওয়া হচ্ছে।

হাইকমিশন এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে আহত বাংলাদেশি নাগরিকদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970