আলোচনায় আমেরিকাকে সীমালঙ্ঘনের কোনো সুযোগ দেওয়া হবে না: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৯:১৮ পিএম

ছবি: সংগৃহীত

চলমান আলোচনা কিংবা সম্ভাব্য যুদ্ধবিরতি প্রক্রিয়াকে কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের সীমালঙ্ঘন বা অতিরিক্ত সুবিধা নেওয়ার সুযোগ দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছে ইরান। দেশটির নীতি নির্ধারণী পরিষদ ‘এক্সপেডিয়েন্সি ডিসসার্নমেন্ট কাউন্সিল’-এর সদস্য এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহসেন রেজাই এ মন্তব্য করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহসেন রেজাই বলেন, ইরানের বিরুদ্ধে যেকোনো হামলা বা আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। এ ক্ষেত্রে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে পাল্টা আঘাত হানা হবে বলেও সতর্ক করেন তিনি।

রেজাই বলেন, ইতিহাস কখনো পেছনে ফিরে যায় না। তাই যে কোনো আগ্রাসনকারীকে দ্রুতই তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।

তিনি আরও জানান, চলমান কূটনৈতিক আলোচনা কিংবা যুদ্ধবিরতির সম্ভাব্য উদ্যোগের মধ্যেও ইরান কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্রকে নিজেদের ওপর আধিপত্য বিস্তার বা সীমা অতিক্রমের সুযোগ দেবে না।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং বিভিন্ন আঞ্চলিক ইস্যুকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে, তখনই ইরানের পক্ষ থেকে এ ধরনের কঠোর অবস্থানের কথা জানানো হলো।

এদিকে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ইরান সর্বোচ্চ প্রস্তুত রয়েছে উল্লেখ করে মোহসেন রেজাই বলেন, দেশের স্বার্থ ও নিরাপত্তার বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের জবাব দিতে তাদের সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970