ধানমন্ডিতে ‘মুজিবপ্রেমী’ ব্যানারে ঝটিকা মিছিল, আ. লীগের নেত্রীসহ গ্রেপ্তার ৮

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ভোরবেলা ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের সাত নারী নেত্রীসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালকও রয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টার দিকে ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে ২০ থেকে ২৫ জন নারী ব্যানার ও প্ল্যাকার্ড হাতে আকস্মিক মিছিল বের করেন। ‘মুজিবপ্রেমী বাংলার নারীরা’ লেখা ব্যানার নিয়ে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হন।

পুলিশ সূত্র জানায়, মিছিলের খবর পেয়ে টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় সাতজন নারীকে আটক করা হয়। তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয় এবং চালককেও গ্রেপ্তার করা হয়েছে।

ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান জানান, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে।

পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970