দুদক কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণ
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:১৪ পিএম
ছবি: সংগৃহীত
রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রধান কার্যালয়ের সামনে পরপর চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার পর প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ শোনা যায়। কিছুক্ষণ পর একই স্থানে আরও দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদির জানান, মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত দুদকের প্রধান গেটের বিপরীত পাশে ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। পরে সেখানে আরও দুটি ককটেল বিস্ফোরিত হয়। তবে এখনও কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্ত করা যায়নি।