ইরানের হরমুজ প্রণালী বন্ধের পর বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৫৯ পিএম
মধ্যপ্রাচ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর উত্তেজনা তুঙ্গে উঠেছে। এরই মধ্যে ইরান তাদের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার ঘোষণা দিয়েছে, যার ফলে বিশ্বজুড়ে তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
এমন পরিস্থিতির মধ্যে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, অপরিশোধিত তেলের দাম একদিনেই প্রায় ১০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮০ ডলার পার হয়েছে। বাজার বিশ্লেষকরা বলছেন, এই মূল্যবৃদ্ধি বিশ্ববাজারে উদ্বেগের সৃষ্টি করেছে।
বিশ্লেষকরা আশঙ্কা করছেন, যদি সংকট আরো দীর্ঘস্থায়ী হয়, তবে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপর চলে যেতে পারে।
আইসিআইএস জ্বালানি ও পরিশোধন বিভাগের পরিচালক অজয় পারমার বলেন, সামরিক হামলার প্রভাব থাকলেও মূল কারণ হল হরমুজ প্রণালীর মাধ্যমে জাহাজ চলাচল বন্ধ হয়ে যাওয়া।
এদিকে, রাইস্ট্যাড এনার্জি সতর্ক করে জানিয়েছে, হরমুজ প্রণালী খুলে গেলে তেলের দাম আরও ২০ ডলার বাড়তে পারে।
অপেক্ষাকৃত কম উৎপাদন বৃদ্ধির ঘোষণা দিয়েছে ওপেক প্লাস, যেখানে তারা এপ্রিল থেকে প্রতিদিন ২ লাখ ৬ হাজার ব্যারেল তেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে এটি বৈশ্বিক চাহিদার তুলনায় খুবই সামান্য।
উল্লেখযোগ্য যে, হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বিশ্ববাজারে সরবরাহ হতো, কিন্তু বর্তমানে এই পথ বন্ধ থাকায় বিশ্ববাজারে তেলের সরবরাহে তীব্র ঘাটতি দেখা দিয়েছে।
বিশ্লেষকরা জানান, তেলের দাম ২০ ডলার বৃদ্ধি পেলে পরিবহন খরচ বৃদ্ধি পাবে এবং এর সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও, যা বিশ্বজুড়ে মূল্যস্ফীতি সৃষ্টি করতে পারে।