ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নতুন নির্দেশনা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ০১:০৯ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ব্যাংক ব্যাংক ও ব্যাংকিং কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ব্যতীত বিদেশে যাওয়া বন্ধ করার নির্দেশ জারি করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এই নির্দেশনা প্রকাশ করেছে।

নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত ব্যাংক ও ব্যাংকিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা দেশের বাইরে ভ্রমণ থেকে বিরত থাকবেন।

নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে। বাংলাদেশের সব তফসিলি ব্যাংকের চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে কেন্দ্রীয় ব্যাংক এই নির্দেশনা প্রেরণ করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970