এবার বেফাকের পরীক্ষায় চমক দেখালেন দু'বারের বিশ্বজয়ী হাফেজ তাকরীম

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১০:২২ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে রাজধানীর মারকাযু ফয়জিল কোরআন আল ইসলামী প্রতিষ্ঠানের মুতাওয়াসসিতা জামাতের শিক্ষার্থী এবং দু’বারের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরীম কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন।

তিনি মোট ৬৭৪ নম্বর পেয়ে মেধাতালিকায় ১৬তম স্থান অধিকার করেছেন। একই প্রতিষ্ঠানের আরও কয়েকজন শিক্ষার্থীও মেধাতালিকায় স্থান পেয়েছেন।

হাফেজ তাকরীম এর আগে ২০২২ সালে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বজয়ী হওয়ার গৌরব অর্জন করেন।

ফলাফল ঘোষণা করেন বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। প্রকাশিত তথ্যে দেখা যায়, এবার গড় পাসের হার ৮০ দশমিক ৯৫ শতাংশ। এর মধ্যে মুমতায (স্টার মার্ক) পেয়েছেন ৫৩ হাজার ৫০০ জন, জায়্যিদ জিদ্দান (প্রথম বিভাগ) ৫৫ হাজার ৭৪৭ জন, জায়্যিদ (দ্বিতীয় বিভাগ) ৬৫ হাজার ৬৭৩ জন এবং মাকবুল (তৃতীয় বিভাগ) ১ লাখ ১১ হাজার ৬৭১ জন। মোট উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী।

গত ১৭ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি ২০২৬ পর্যন্ত মোট ৭টি স্তরে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন মোট ৩ লাখ ৫৪ হাজার ৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে দরসিয়াত বিভাগে ছাত্র ১ লাখ ৩ হাজার ৫৮৪ জন এবং ছাত্রী ২ লাখ ৯ হাজার ২৪২ জন। এছাড়া তাহফিজুল কোরআন বিভাগে ছাত্র ৩৭ হাজার ৬৮৫ জন, ছাত্রী ২ হাজার ৪৭৪ জন এবং ইলমুত তাজবীদ ওয়াল কিরাআত বিভাগে অংশ নেন ১ হাজার ৫১ জন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970