গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬: এক নজরে দেখে নিন কে কী জিতলেন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

সংগীত জগতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার (১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডট কম অ্যারেনায় জমকালো অনুষ্ঠানে পুরস্কারগুলো প্রদান করা হয়।

এবারের গ্র্যামিতে সর্বোচ্চ সম্মান অ্যালবাম অব দ্য ইয়ার জিতেছেন লাতিন সুপারস্টার ব্যাড বানি। তার অ্যালবাম ‘ডেবি তিরার মাস ফোটোস’ সমালোচক ও শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে। র‍্যাপ তারকা কেনড্রিক লামার ‘লুথার’ গানের জন্য জিতেছেন রেকর্ড অব দ্য ইয়ার এবং ‘জিএনএক্স’ অ্যালবামের জন্য পেয়েছেন সেরা র‍্যাপ অ্যালবামসহ একাধিক পুরস্কার।

পপ তারকা বিলি আইলিশ তার আবেগঘন গান ‘ওয়াইল্ড ফ্লাওয়ার’-এর জন্য অর্জন করেছেন সং অব দ্য ইয়ার পুরস্কার। অন্যদিকে, লেডি গাগা তার অ্যালবাম ‘মেহেম’-এর জন্য জিতেছেন সেরা পপ ভোকাল অ্যালবাম, পাশাপাশি ‘আব্রাকাদাবরা’ গানের জন্য পেয়েছেন সেরা ড্যান্স-পপ রেকর্ডিং সম্মান।

তারকাবহুল এই আয়োজনটি টানা ষষ্ঠবারের মতো সঞ্চালনা করেন জনপ্রিয় কমেডিয়ান ট্রেভর নোয়া। পুরস্কার বিতরণ মঞ্চে উপস্থিত ছিলেন হ্যারি স্টাইলস, চার্লি এক্সসিএক্স ও শ্যাপেল রোয়ানের মতো আন্তর্জাতিক তারকারা।

দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের নজর ছিল ভারতীয় শিল্পীদের দিকে। আনুশকা শঙ্কর, সিদ্ধান্ত ভাটিয়া, শক্তি ও চারু সুরি বিভিন্ন বিভাগে মনোনয়ন পেলেও এবার কোনো পুরস্কার জিততে পারেননি।

একনজরে গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৬-এর প্রধান বিজয়ীরা:

অ্যালবাম অব দ্য ইয়ার: ডেবি তিরার মাস ফোটোস - ব্যাড বানি

রেকর্ড অব দ্য ইয়ার: লুথার - কেনড্রিক লামার ও এসজেডএ

সং অব দ্য ইয়ার: ওয়াইল্ড ফ্লাওয়ার - বিলি আইলিশ

সেরা নতুন শিল্পী: অলিভিয়া ডিন

সেরা পপ ভোকাল অ্যালবাম: মেহেম - লেডি গাগা

সেরা র‍্যাপ অ্যালবাম: জিএনএক্স - কেনড্রিক লামার

সেরা রক অ্যালবাম: নেভার এনাফ - টার্নস্টাইল

সেরা মিউজিক ভিডিও: এনজাইটি - ডোয়েচি

সেরা অডিও বুক ও বর্ণনা: মেডিটেশন - দালাই লামা

এ ছাড়া কেনড্রিক লামার বেস্ট র‍্যাপ পারফরম্যান্স ও বেস্ট র‍্যাপ সং বিভাগেও পুরস্কার জিতেছেন, যা এবারের গ্র্যামিতে তাকে অন্যতম সফল শিল্পীতে পরিণত করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970