আবারও বাবা-মা হতে যাচ্ছেন শাকিব-বুবলী দম্পতি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩০ পিএম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত জুটি শাকিব খান ও শবনম ইয়াসমিন বুবলী আবার বাবা-মা হতে যাচ্ছেন। বুবলী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। এর আগে তাদের ঘরে জন্ম নিয়েছিল ছেলে শেহজাদ খান বীর।
সূত্র জানায়, সন্তান জন্ম দেওয়ার জন্য বুবলী যুক্তরাষ্ট্রে যাবেন। ২০২০ সালের ২১ মার্চও যুক্তরাষ্ট্রেই জন্ম নিয়েছিল তাদের প্রথম সন্তান। বর্তমানে বুবলী ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ে অংশ নিচ্ছেন না, কারণ স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্য প্রযোজক ও পরিচালকের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে আগামীকাল তিনি রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে আউটলেট উদ্বোধন করবেন।
সিনেমার প্রযোজক জাহাঙ্গীর সিকদার জানান, দ্বিতীয় লটের শুটিংয়ে বুবলী অংশ নেবেন না। বাকি কাজ প্রযোজক ও পরিচালকের তত্ত্বাবধানে নায়িকা ছাড়া সম্পন্ন করা হবে।
বর্তমানে বুবলী ‘পিনিক’ সিনেমার মুক্তির অপেক্ষায় রয়েছেন। সর্বশেষ তাকে ‘জংলি’ সিনেমায় দেখা গিয়েছিল।