২০ কোটি ক্ষতিপূরণ চেয়ে ধানুশকে আইনি নোটিশ
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম
দক্ষিণী অভিনেতা ধানুশ-কে চুক্তিভঙ্গের অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছে প্রযোজনা সংস্থা থেনানডাল। নোটিশে ধানুশের কাছে চাওয়া হয়েছে ২০ কোটি রুপির ক্ষতিপূরণ।
সূত্রে জানা যায়, ২০১৬ সালে ধানুশের সঙ্গে ছবিটি পরিচালনা ও অভিনয়ের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। কিন্তু দশ বছরেও শুটিং শুরু হয়নি। প্রযোজনা সংস্থার দাবি, ছবির চিত্রনাট্যে কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিলে ধানুশ সহায়তা করেননি, যার ফলে কাজ আটকে গেছে।
নির্মাতাদের আইনজীবীর মতে, দীর্ঘদিন ধরে ছবির কাজ স্থগিত থাকায় প্রভূত আর্থিক ক্ষতির মুখে পড়েছে টিম। নির্দিষ্ট সময়ের মধ্যে ক্ষতিপূরণ না দিলে, প্রযোজনা সংস্থা আরও বড় ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছে।
এ পর্যন্ত ধানুশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।