জায়মা রহমানের ব্যক্তিত্বে মুগ্ধ আজমেরী হক বাঁধন

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর কন্যা ব্যারিস্টার জায়মা রহমানের ব্যক্তিত্ব ও নেতৃত্বগুণের ভূয়সী প্রশংসা করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে দাদি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-কে নিয়ে জায়মার স্মৃতিচারণসংবলিত একটি ছবিও সংযুক্ত করেন তিনি।

পোস্টে বাঁধন লেখেন, তিনি এই তরুণীর আন্তরিক প্রশংসা করেন এবং গত কয়েক মাস ধরে তাকে লক্ষ্য করছেন। জায়মা যেভাবে নিজেকে উপস্থাপন করেন, তার কথা বলার ভঙ্গি ও সংযত, ধীর-স্থির স্বভাব তাকে অনুপ্রাণিত করেছে।

তিনি আরও উল্লেখ করেন, জায়মার স্পষ্ট চিন্তাভাবনা ও দৃঢ় উপস্থিতির মধ্যে তিনি একজন সম্ভাবনাময় ভবিষ্যৎ নেতার প্রতিচ্ছবি দেখতে পান। পাশাপাশি তার জন্য শুভকামনা ও ভালোবাসা প্রকাশ করেন অভিনেত্রী।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970