ছেলেকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর, অভিযোগ নিয়ে থানায় মনিরা মিঠু

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৬ পিএম

ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মনিরা মিঠুর গাড়িতে পেছন থেকে ধাক্কা দেওয়ার পর তার বড় ছেলে উপন্যাসকে রাস্তায় ফেলে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে।

অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই ভয়ঙ্কর ঘটনায় সচেতন করেছেন। বিকেল ৪টা ৫৭ মিনিটে তার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে ক্ষুব্ধ ও উদ্বিগ্ন হয়ে তিনি লেখেন, “কিছুক্ষণ আগে একটি প্রাইভেট গাড়ি আমার গাড়ির পেছনে ভয়ংকর গতিতে ধাক্কা দিয়েছে, গাড়ি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং আমার বড় ছেলে উপন্যাসকে বেধড়ক পিটিয়ে আহত করেছে।”

মনিরা মিঠু ঘটনাস্থলের গাড়ির নম্বরও প্রকাশ করেছেন—ঢাকা মেট্রো ঘ ১৬-০৯০৫। তিনি জানিয়েছেন, ছেলেকে মারধরের মুহূর্ত ভিডিওতে ধারণ করা হয়েছে।

পরবর্তীতে তিনি আরেকটি পোস্টে এক ব্যক্তির ছবি যুক্ত করে তাকে ওই গাড়ির মালিক হিসেবে চিহ্নিত করেছেন। তিনি লিখেছেন, “এই লোক গাড়ির মালিক এবং আমার সন্তানকে রক্তাক্ত করার সময় সেখানে উপস্থিত ছিলেন।” এই পোস্টেও তিনি গাড়ির নম্বর পুনরায় উল্লেখ করেছেন।

মনিরা মিঠুর এই পোস্টের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। শোবিজ অঙ্গনের সহকর্মী ও সাধারণ ভক্তরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokash2021@gmail.com

মোবাইল: 09658369970