যে শর্তে হাসিনাকে ফেরত দিতে রাজি ভারত সরকার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৫ পিএম

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার যুক্তরাষ্ট্রের ইঙ্গিতের অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন সিপিআইএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে মোহাম্মদ সেলিম বলেন, শেখ হাসিনা ভারতে থাকবেন নাকি বাংলাদেশে ফিরবেন—সে সিদ্ধান্ত নেবে মোদি সরকার। তবে এ বিষয়ে এখনো নীরব রয়েছে নয়াদিল্লি। আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশ ইস্যুতে নিয়মিত কথা বললেও বর্তমানে তিনি চুপ রয়েছেন, যার পেছনে ওয়াশিংটনের নির্দেশনা রয়েছে বলে দাবি করেন তিনি।

সেলিমের দাবি, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত সরকার এখন যুক্তরাষ্ট্রের স্পষ্ট সংকেতের অপেক্ষা করছে।

এ বক্তব্য ঘিরে ভারত ও বাংলাদেশ—উভয় দেশের রাজনৈতিক মহলে আলোচনা শুরু হলেও এখন পর্যন্ত ভারত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970