অবৈধ বাংলাদেশিদের হটাতে নরম নীতির যুগ শেষ: আসামের মুখ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০৮:৩২ পিএম

ছবি: সংগৃহীত


‌‌‌আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, রাজ্য সরকার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিতাড়ন করার ক্ষেত্রে ‘নরম নীতি’র যুগ শেষ করেছে। তিনি বলেন, যারা বিদেশি হিসেবে শনাক্ত হবেন, তাদের আর কূটনৈতিক প্রক্রিয়ার অপেক্ষা না করে দেশছাড়া করা হবে। খবর এনডিটিভি।

২০২৬ সালের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ‘অভিবাসী’ ইস্যুকে কেন্দ্র করে আসামের রাজনীতিতে এটি প্রধান বিষয় হিসেবে উঠে আসছে। বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের পূর্ণ সমর্থন নিয়ে কঠোর অবস্থান নিয়েছে। হিমন্ত বিশ্ব শর্মা জানান, বিদেশি হিসেবে স্বীকৃত ব্যক্তি হলে তাদের অবিলম্বে ভারতীয় ভূখণ্ড থেকে উচ্ছেদ করা হবে।

তিনি আরও বলেন, আগে বহিষ্কারের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যাচাইসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দীর্ঘ কূটনৈতিক প্রক্রিয়া অনুসরণ করতে হতো। এখন এই নীতি পরিবর্তন হয়েছে। তিনি বলেন, “এখন কাউকে বিদেশি ঘোষণা করলে আমরা আর আনুষ্ঠানিক জবাবের অপেক্ষা করব না।”

মুখ্যমন্ত্রী উল্লেখ করেন, রাজ্যের ‘পরিচয়’ রক্ষা করা উন্নয়নের চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। তিনি বলেন, “পরিচয়কে শাসননীতির অগ্রাধিক্য থেকে আলাদা করা যায় না। রাজ্য যদি নিজের পরিচয় রক্ষা করতে না পারে, তবে উন্নয়ন কার জন্য?”

এর আগে হিমন্ত বিশ্ব শর্মা আরও মন্তব্য করেছিলেন, তার রাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত মানুষের সংখ্যা যদি ১০ শতাংশের বেশি বৃদ্ধি পায়, তাহলে আসাম ‘স্বয়ংক্রিয়ভাবে বাংলাদেশের অংশ হয়ে যাবে’।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970