আমাকে একটা চুমু দাও, আসামের মুখ্যমন্ত্রী হিমন্তের ভিডিও ভাইরাল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৬, ১২:১৫ এএম

ছবি: সংগৃহীত

আসামের বরপেটা রোডে জনসংযোগ কর্মসূচিতে গিয়ে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছেন স্থানীয়রা। সাধারণ মানুষের সঙ্গে কথা বলা ও তাদের সমস্যার কথা শোনার সময় আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার কাছে এসে আবেগ সামলাতে পারেননি এক বৃদ্ধা।

ব্যারিকেডের ভেতর থেকে মুখ্যমন্ত্রীর হাত ধরে ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করতে দেখা যায় তাকে। সেই মুহূর্তের ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়তেই তা দ্রুত ভাইরাল হয়ে যায়।

ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বৃদ্ধা মুখ্যমন্ত্রীর হাত শক্ত করে ধরে রেখেছেন। তিনি দূর থেকে ভালোবাসা জানানোর ভঙ্গিতে এগিয়ে আসেন এবং মুখ্যমন্ত্রীর হাতেও আলতো চাপড় দেন। এ সময় হিমন্ত বিশ্বশর্মাকে হাসিমুখে বৃদ্ধার আবেগ গ্রহণ করতে দেখা যায়। নিরাপত্তারক্ষীদের থামতে ইশারা করতেও দেখা গেছে তাকে।

ভিডিওতে উপস্থিত জনতার মধ্যেও আবেগ ছড়িয়ে পড়তে দেখা যায়। অনেকেই মুখ্যমন্ত্রীর এক ঝলক কাছে থেকে দেখার চেষ্টা করেন। ঘটনাটি মুহূর্তেই সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রে চলে আসে।

পরবর্তীতে মুখ্যমন্ত্রী নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ভিডিওটি শেয়ার করেন। পোস্টে তিনি লেখেন, বছর বদলালেও আসাম ও রাজ্যের মানুষের প্রতি তার নিষ্ঠা অপরিবর্তিত রয়েছে। জনগণের ভালোবাসা ও আশীর্বাদই তাকে রাজ্য পরিচালনা ও জনসেবায় অনুপ্রাণিত করে।

‘কমেডিকালচার’ নামের একটি সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে প্রকাশিত ভিডিওটি ইতোমধ্যে হাজার হাজারবার দেখা হয়েছে এবং নেটাগরিকদের নানা মন্তব্যে ভরে উঠেছে মন্তব্যের ঘর।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970