৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৪:৪১ পিএম

৫.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান। ছবি: সংগৃহীত

পাকিস্তানে ৫ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডিসহ দেশের বিভিন্ন অঞ্চলে কম্পন অনুভূত হয়। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানায়, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত আনুমানিক ২টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল তাজিকিস্তান ও চীনের জিনজিয়াং সীমান্তবর্তী অঞ্চল।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টার (এনএসএমসি) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের প্রায় ১৫৯ কিলোমিটার গভীরে। গভীরতা বেশি হওয়ায় বিস্তীর্ণ এলাকায় কম্পন অনুভূত হলেও বড় ধরনের ধ্বংসযজ্ঞ এড়ানো সম্ভব হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডির পাশাপাশি খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন জেলা ও শহরেও ভূমিকম্পের ঝাঁকুনি টের পাওয়া গেছে।

উল্লেখ্য, পাকিস্তান আরব, ইউরো-এশীয় ও ভারতীয়—এই তিনটি প্রধান টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় দেশটিতে প্রায়ই ভূমিকম্প অনুভূত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970