ট্রাম্পকেই ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২৬, ০৯:২৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার (৯ জানুয়ারি) তেহরানে এক ভাষণে তিনি বলেন, অতীতের স্বৈরশাসকদের মতোই ট্রাম্পেরও পতন অবধারিত।

খামেনি উল্লেখ করেন, ইতিহাস সাক্ষী—ফেরাউন, নমরুদ, এবং ইরানের সাবেক শাসক রেজা শাহ ও মোহাম্মদ রেজা পাহলভিরা চূড়ান্ত ক্ষমতার অবস্থায় থেকেও ধ্বংস হয়েছেন। ট্রাম্পের পরিণতিও তাদের থেকে আলাদা হবে না। তিনি বলেন, দেশে চলমান অস্থিরতার পেছনে বিদেশি শক্তির প্রভাব রয়েছে।

সর্বোচ্চ নেতা বিক্ষোভকারীদের সমালোচনা করে বলেন, যারা দেশে নাশকতা করছে, তারা মূলত ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্যই এসব করছে। তার ভাষায়, “ট্রাম্প যদি সত্যিই শাসন চালানোর যোগ্য হতেন, তবে আগে নিজের দেশের ভেতরের সংকট মোকাবিলা করতেন।”

খামেনি আরও বলেন, লাখো শহীদের আত্মত্যাগের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং কোনো ষড়যন্ত্রকারীর কাছে রাষ্ট্র মাথা নত করবে না। তিনি দেশবাসীকে সতর্ক করে বলেন, ওয়াশিংটন ও তাদের মিত্ররা পরিকল্পিতভাবে ইরানকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তবে এসব চক্রান্ত ব্যর্থ হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970