পাকিস্তানে পৃথক দুই অভিযানে ভারতীয় ১১ গুপ্তচর নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ জানুয়ারি ২০২৬, ১০:১১ পিএম

ছবি: সংগৃহীত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান ও কুররম জেলায় নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি অভিযানে ভারতীয় ১১ গুপ্তচর নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) পাকিস্তানের সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর ডনের।

আইএসপিআর জানিয়েছে, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী নেটওয়ার্ক ধ্বংসের উদ্দেশ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুটি পৃথক অভিযান চালানো হয়। উত্তর ওয়াজিরিস্তানে ফিতনা-উল-খারাজ নামের একটি ভারতীয় মদদপুষ্ট গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট ছয় গুপ্তচর নিহত হয়। একই সময়ে কুররম জেলায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযানে আরও পাঁচ সন্ত্রাসী নিহত হন।

অভিযানের সময় সন্ত্রাসীদের আস্তানাগুলো ধ্বংস করা হয় এবং নিহতদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। সেনাবাহিনী জানিয়েছে, এই অভিযান ভবিষ্যৎ নাশকতার পরিকল্পনাও ব্যাহত করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, দেশে অবশিষ্ট বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসী ও গুপ্তচর নির্মূল করতে ক্লিয়ারেন্স অপারেশন অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, জনগণ শান্তি ফিরিয়ে আনতে এসব অভিযানের পাশে রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: সুজন মাহমুদ

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970