যে কোনো সময় আক্রমণ করতে পারে আমেরিকা, যুদ্ধের জন্য প্রস্তুত ইরান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১৩ পিএম

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। সামরিক মহড়া, রণতরী মোতায়েন এবং আধুনিক যুদ্ধবিমান স্থাপন করার ফলে অঞ্চলে যে কোনো সময় যুদ্ধের সম্ভাবনা প্রকট হচ্ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি-ধমকিতে ভীত হয়ে বসে নেই ইরানও। দেশটি সম্ভাব্য যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করেছে, পাশাপাশি কূটনৈতিকভাবে সমাধানের চেষ্টা চালাচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ প্রকাশিত স্যাটেলাইট ছবিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোকে আরও নিরাপদ ও শক্তিশালী হিসেবে দেখানো হয়েছে। ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র পুনর্নির্মাণ করেছে এবং রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করেছে। ফাইটার জেটের কার্যকারিতা নিশ্চিত করতে বিমান ঘাঁটিগুলোও মেরামত করা হচ্ছে, যাতে আকস্মিক হামলার ক্ষেত্রে দ্রুত প্রতিরোধ সম্ভব হয়।

ইরানের সেমনান প্রদেশের শাহরুদ শহরে দেশের বৃহত্তম ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র রয়েছে। যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে এখানে দ্রুত পুনর্নির্মাণ ও নতুন প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এখন এই কেন্দ্রে ক্ষেপণাস্ত্র দ্রুত ও বেশি পরিমাণে উৎপাদন করা সম্ভব।

যুদ্ধের প্রস্তুতির পাশাপাশি ইরান ও মার্কিন প্রতিনিধি জেনেভায় তিন ঘণ্টার বেশি সময় আলোচনায় বসেছেন, তবে কোনো চূড়ান্ত সমাধান হয়নি। নতুন গঠিত ‘ডিফেন্স কাউন্সিল’ দেশের প্রতিরক্ষা জোরদার করতে কাজ করছে, যার সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন সাবেক আইআরজিসি কমান্ডার আলী শামখানি।

পারস্য উপসাগরে ইরানের নৌবাহিনী জোরেশোরে মহড়া চালাচ্ছে। সম্প্রতি রাশিয়ার সঙ্গে যৌথ নৌ-মহড়াও অনুষ্ঠিত হয়েছে। বিশেষ করে স্ট্রেইট অফ হরমুজে সামরিক কার্যক্রম বৃদ্ধি পেয়েছে, যা আন্তর্জাতিক তেল পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। অভ্যন্তরে ছড়িয়ে পড়া আন্দোলনও কঠোরভাবে দমন করা হয়েছে।

বিশ্ববাজারে তেলের মূল্য ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার জন্য এই উত্তেজনা উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, কোনো যুদ্ধ শুরু হলে তা সামরিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে বড় ক্ষতি করতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970