আমি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী মারা যেতেন: ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৩২ পিএম

ছবি: সংগৃহীত

মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে ফের ভারত-পাকিস্তান উত্তেজনার প্রসঙ্গ টানলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরের কার্যক্রম তুলে ধরতে গিয়ে তিনি দাবি করেন, তার হস্তক্ষেপ না থাকলে ভারত ও পাকিস্তানের মধ্যে পারমাণবিক যুদ্ধ বেঁধে যেতে পারতো এবং প্রাণহানি হতে পারতো প্রায় ৩৫ মিলিয়ন মানুষের।

ভাষণে ট্রাম্প বলেন, দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার ১০ মাসের মধ্যেই তিনি আটটি যুদ্ধ থামিয়েছেন। তিনি দাবি করেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাকে ব্যক্তিগতভাবে বলেছেন— ট্রাম্প না থাকলে বিপুল প্রাণহানি ঘটত। এমনকি তিনি না থাকলে পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজেও প্রাণ হারাতে পারতেন বলেও মন্তব্য করেন ট্রাম্প।

চলতি বছরের শেষে যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ওয়াশিংটনের ক্যাপিটল হিল-এ মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে এই ভাষণ দেন তিনি। বক্তব্যের শুরুতেই অর্থনৈতিক সাফল্যের কথা তুলে ধরে ট্রাম্প বলেন, “আমেরিকা আবারও স্বমহিমায় ফিরে এসেছে।”

গত বছর বিভিন্ন দেশের ওপর বাণিজ্য শুল্ক আরোপ করেছিলেন ট্রাম্প। তবে সম্প্রতি তার শুল্কনীতির বেশ কিছু অংশ খারিজ করে রায় দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট। ভাষণে এ রায়কে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, “মাত্র চারদিন আগে আদালতের রায়টি হতাশাজনক। তবে ইতিবাচক দিক হলো, অধিকাংশ দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তিতে আগ্রহী।”

এ সময় ট্রাম্প আরও দাবি করেন, দ্বিতীয় দফার প্রথম বছরটি আসলে তার তৃতীয় দফার প্রেসিডেন্ট হওয়ার কথা ছিল। তবে “পৃথিবীতে আশ্চর্য ঘটনাও ঘটে” বলে মন্তব্য করেন তিনি।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970