গাজায় পৌঁছাতে মাত্র ৫০ কিমি বাকি ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’, ইসরায়েলের বাধা সত্ত্বেও এগিয়ে চলছে
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০২:৩১ পিএম
ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটক প্রচেষ্টা সত্ত্বেও মানবিক সাহায্যবাহী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ গাজা উপকূলের কাছে পৌঁছেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টা ১৫ মিনিটে ফ্লোটিলার অবস্থান গাজা থেকে মাত্র ৫০ কিলোমিটার পশ্চিমে ছিল।
এখন পর্যন্ত ২১টি জাহাজ আটক করেছে ইসরায়েলি বাহিনী, যেখানে ২০০-এর বেশি আরোহী ছিলেন। তবে ৩০টি জাহাজ এখনও গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষাবাহিনী (আইডিএফ) তাদের বাধা দিচ্ছে, ড্রোন নজরদারি করছে, ওয়াটার ক্যানন ব্যবহার করছে এবং যোগাযোগ ব্যবস্থা বিঘ্নিত করছে।
বাংলাদেশের প্রখ্যাত ফটো সাংবাদিক শহীদুল আলম যে বোটে রয়েছেন, ‘কনসায়েন্স’, এটি তুর্কি ও আজারবাইজানীয় কর্মীদের সঙ্গে যুক্ত এবং এখনও আইডিএফ দ্বারা আটক হয়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেছেন, এই ফ্লোটিলা গাজায় পৌঁছাবে না এবং এটি হামাসকে সমর্থন করার প্রচেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন।