ইসরাইল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানে ৫১ শিশু শিক্ষার্থীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৫ পিএম

ছবি: সংগৃহীত

ইরানে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ৫১ জন স্কুলছাত্রী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমুজগানের মিনাব শহরের একটি প্রাক-প্রাথমিক মহিলা বিদ্যালয়ে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে পাঁচজন শিশুর মৃত্যুর খবর জানা গেলেও পরে তা বেড়ে ২৪ জনে দাঁড়ায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এদিকে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ আগ্রাসনের কঠোর জবাব দিতে শুরু করেছে ইরান। দেশটির সেনাবাহিনী ও ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী প্রতিশোধমূলক ব্যাপক হামলা চালাচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইতোমধ্যে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র উপসাগরীয় কয়েকটি দেশে আঘাত হেনেছে। এতে সংযুক্ত আরব আমিরাতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

সূত্র: আলজাজিরা।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970