“গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ম্যান্ডেলার নাতি আটক: দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ”

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৫, ০৬:২৭ পিএম

ছবি: সংগৃহীত

গাজা অভিমুখে ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বহরে থাকা নেলসন ম্যান্ডেলার নাতিকে আটক করেছে ইসরায়েল। এই ঘটনার পর দক্ষিণ আফ্রিকা তেল আবিবের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং “গুরুতর অপরাধ”ের অভিযোগ করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এক বিবৃতিতে নেলসন ম্যান্ডেলার নাতিসহ সকল আটক কর্মীদের অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, “গ্লোবাল সুমুদ ফ্লোটিলার বাধা দেওয়া হলো গাজার দুর্ভোগ কমানো এবং শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে পরিচালিত বৈশ্বিক সংহতি ও মানবিক উদ্যোগের বিরুদ্ধে ইসরায়েলের একটি গুরুতর অপরাধ।”

প্রেসিডেন্ট রামাফোসা আরও বলেন, আন্তর্জাতিক জলসীমায় নৌবহর আটক করা আন্তর্জাতিক আদালতের (আইসিজে) আদেশের স্পষ্ট লঙ্ঘন। দক্ষিণ আফ্রিকা থেকে নৌবহরে যোগদানের আগে ম্যান্ডেলার নাতি ম্যান্ডেলা রয়টার্সকে বলেছেন, “ইসরায়েলের দখলদারিত্বের অধীনে ফিলিস্তিনিদের জীবন এমন এক প্রেক্ষাপটে, যা দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গদের বর্ণবাদের অভিজ্ঞতার থেকেও খারাপ।”

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের কারণে গণহত্যার অভিযোগ এনে দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে। এই মামলায় আরও কয়েকটি দেশও অংশ নিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970