হরমুজ প্রণালী ইস্যুতে রাশিয়া-ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করতে চায়: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৮:৫৫ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী দিয়ে নৌযান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাশিয়া ও ইরান বিশ্ব অর্থনীতিকে জিম্মি করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

তিনি বলেন, দীর্ঘদিন ধরেই রাশিয়া ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। শুধু রাজনৈতিকভাবেই নয়, কৌশলগত বিভিন্ন ক্ষেত্রেও দুই দেশ পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে।

ইভেট কুপারের মতে, একে অপরকে সমর্থন দেওয়ার মাধ্যমে রাশিয়া ও ইরান বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থাকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে চায়। এতে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘোষণার বিষয়ে সরাসরি সমালোচনা না করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এটিকে একটি নির্দিষ্ট ও লক্ষ্যভিত্তিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেন।

এদিকে, ক্ষমতা গ্রহণের পরপরই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ নেওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা আয়াতুল্লাহ। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হতে পারে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970