চাঁদ দেখা যায়নি, সৌদিতে ঈদ শুক্রবার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৯:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে দেশটিতে আগামী শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এ তথ্য জানিয়েছে ইনসাইড দ্য হারামাইন।

বুধবার সন্ধ্যায় চাঁদ দেখা কমিটির বৈঠকে নিশ্চিত করা হয়, দেশের কোথাও নতুন চাঁদের দেখা মেলেনি। এর ফলে এ বছর সৌদি আরবে রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে এবং মুসল্লিরা ৩০টি রোজা পালন করবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদ না দেখা যাওয়ায় ২০ মার্চ শুক্রবার ঈদুল ফিতর উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইসলামি নিয়ম অনুযায়ী চাঁদ দেখার মাধ্যমেই নতুন মাস শুরু হয় এবং সেই ঐতিহ্য অনুসরণ করেই এই ঘোষণা দেওয়া হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুতে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার রাত থেকে ছুটি শুরু হয়ে টানা চার দিন চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি জানান, আগেভাগেই ছুটির বিষয়টি জানিয়ে দেওয়ায় প্রতিষ্ঠানগুলো কাজের সময়সূচি সমন্বয় করতে পারছে। এতে জরুরি সেবা চালু রেখেও কর্মীরা ঈদের ছুটি উপভোগ করতে পারবেন।

সূত্র: গালফ নিউজ।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970