ইরানের ঐতিহাসিক রাফসানজান শহর প্রতি বছর ১ ফুট হারে তলিয়ে যাচ্ছে

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম

ছবি: সংগৃহীত

ইরানে ভূগর্ভস্থ পানির সংকট ভয়াবহ রূপ নিচ্ছে। দেশটির মোট পানির প্রায় ৬০ শতাংশই ভূগর্ভস্থ জলাধার থেকে উত্তোলন করা হয়। কম বৃষ্টিপাত ও অতিরিক্ত পানি উত্তোলনের কারণে এসব জলাধারের পানি দ্রুত হ্রাস পাচ্ছে। ফলশ্রুতিতে দেশের বিস্তীর্ণ এলাকা ধীরে ধীরে মাটির নিচে তলিয়ে যাচ্ছে।

যুক্তরাজ্যের লিডস বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ববিদ জেসিকা পাইন পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, ইরানের মধ্যাঞ্চলের প্রায় ৩১ হাজার বর্গকিলোমিটার এলাকা পৃথিবীর অন্য কোনো অঞ্চলের তুলনায় দ্রুত নিচে যাচ্ছে।

সবচেয়ে ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে রাফসানজান শহরে। গবেষণা অনুযায়ী, শহরটি প্রতি বছর প্রায় এক ফুট করে নিচে বসে যাচ্ছে। প্রফেসর জেসিকা পাইন সতর্ক করেছেন, যদি এই হার একইভাবে চলতে থাকে, তবে আগামী কয়েক দশকের মধ্যে রাফসানজান মানচিত্র থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, এই ধরনের ভূ-তলানো শুধু স্থাপনা ও অবকাঠামোর ক্ষতি করছে না, বরং লক্ষাধিক মানুষের জীবিকা, নিরাপত্তা ও ভবিষ্যতের ওপরও হুমকি সৃষ্টি করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970