যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি চলার মধ্যেই ইসরায়েলের উত্তরাঞ্চলের শহর কিরিয়াত শমোনায় রকেট হামলার আশঙ্কায় সতর্ক সংকেত হিসেবে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ড এ তথ্য নিশ্চিত করেছে।

শহরটি হুলা উপত্যকায় অবস্থিত এবং লেবানন সীমান্তের কাছাকাছি হওয়ায় এলাকাটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

শুক্রবার আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, লেবানন দিক থেকে রকেট ছোড়ার কারণেই এ সতর্কতা জারি করা হয়েছে। এ ঘটনায় লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করেছে।

হিজবুল্লাহ জানিয়েছে, তারা কিরিয়াত শমোনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তাদের দাবি, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় এর জবাবে এই হামলা চালানো হয়েছে। ওই যুদ্ধবিরতি চুক্তি পাকিস্তানের মধ্যস্থতায় হয়েছে বলে জানা গেছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা আরও বেড়েছে। স্থানীয় বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।

বর্তমানে পুরো সীমান্ত পরিস্থিতি অত্যন্ত উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় লেবাননে ইসরায়েলের পাল্টা হামলার আশঙ্কা তৈরি হয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970