ইসরাইলের ১৩ স্থাপনায় হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১০:২৩ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যুদ্ধবিরতি নিয়ে চলমান আলোচনার মধ্যেই উত্তর ইসরায়েলের ১৩টি স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হিজবুল্লাহ।

সংগঠনটি জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই আক্রমণ অব্যাহত থাকবে।

হিজবুল্লাহ আরও দাবি করেছে, তারা লক্ষ্যভেদী হামলার মাধ্যমে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে।

এ বিষয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, চলমান সংঘাতের মধ্যে নতুন করে এই হামলার দাবি উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970