গোলান মালভূমিতে ইসরায়েলি ঘাঁটিতে ড্রোন হামলা চালাল হিজবুল্লাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬, ১১:০৮ এএম
ছবি: সংগৃহীত
গোলান মালভূমিতে অবস্থিত ইসরায়েলি সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। মঙ্গলবার দিবাগত রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে সংগঠনটি।
হিজবুল্লাহ জানায়, তারা গোলান মালভূমির জাওরা এলাকায় একটি কামানের অবস্থান এবং ওডেম এলাকায় আর্টিলারি ব্যাটালিয়ন কমান্ড সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে।
এ হামলায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হয়নি। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল জাজিরা