হরমুজ প্রণালি বন্ধ, মাঝপথ থেকে ফিরে গেল ভারতগামী ১০ জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি: সংগৃহীত

ইরান আবারও হরমুজ প্রণালি বন্ধ করে দেওয়ায় ভারতগামী প্রায় ১০টি জাহাজ মাঝপথ থেকে ফিরে যেতে বাধ্য হয়েছে। শনিবার জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য বিশ্লেষণে এ চিত্র উঠে এসেছে। বিষয়টি জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ফিরে যাওয়া জাহাজগুলোর বেশিরভাগই ছিল তেলবাহী ট্যাংকার। এসব জাহাজের মধ্যে কয়েকটির গন্তব্য ছিল ভারতের বিভিন্ন সমুদ্রবন্দর।

সামুদ্রিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য বলছে, লারাক দ্বীপের কাছাকাছি পৌঁছানোর পর হঠাৎ করেই জাহাজগুলো তাদের গতিপথ পরিবর্তন করে ফিরে যায়। এই অঞ্চলটি সাধারণত ইরান সামুদ্রিক চলাচল নজরদারির জন্য ব্যবহার করে থাকে।

এর আগে শুক্রবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির সময় হরমুজ প্রণালি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকবে। তবে পরদিন শনিবার ইরান জানায়, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকায় প্রণালিটি আবারও বন্ধ রাখা হয়েছে।

এ ঘটনায় আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970