১২ কেজি এলপিজির দাম বেড়ে ১৯৪০ টাকা

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত

এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়ানো হয়েছে। এবার প্রতি কেজি এলপিজির দাম বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা।

এর আগে এপ্রিলের শুরুতে প্রতি কেজি এলপিজির দাম ৩২ টাকা ৩০ পয়সা বৃদ্ধি পেয়েছিল। নতুন দামের ফলে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৭২৮ টাকা থেকে বেড়ে ১ হাজার ৯৪০ টাকা হয়েছে। এতে ১২ কেজি সিলিন্ডারে মোট ২১২ টাকা দাম বৃদ্ধি পেল।

আজ নতুন এই মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। ঘোষণা অনুযায়ী, নতুন দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970