সাংবাদিকদের সঙ্গে ডিনারের সময় হঠাৎ ‘গুলির শব্দ’, সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ১০:৩৫ এএম

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার চলাকালে হঠাৎ গুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দ্রুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় ওয়াশিংটন হিলটন হোটেলের বলরুমে বার্ষিক এই অনুষ্ঠান শুরু হওয়ার আগেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি উপস্থিত ছিলেন। ঠিক তখনই বাইরে থেকে গুলির মতো শব্দ ভেসে এলে পুরো অনুষ্ঠানস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, এ সময় অনেকেই ধারণা করেন বাইরে সত্যিই গুলির ঘটনা ঘটছে। মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বাহিনী সক্রিয় হয়ে ওঠে।

তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সিক্রেট সার্ভিস সদস্যরা নিরাপদ স্থানে সরিয়ে নেন এবং পুরো এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। পরে তিনি নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্টসহ মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন। তিনি আরও বলেন, খুব শিগগিরই হোয়াইট হাউস থেকে এ বিষয়ে সংবাদ সম্মেলন করা হবে।

ট্রাম্প জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অনুষ্ঠানটি পরবর্তী ৩০ দিনের মধ্যে পুনরায় আয়োজন করা হবে। তিনি আরও দাবি করেন, সন্দেহভাজন বন্দুকধারীকে আটক করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চূড়ান্ত বক্তব্য এখনো পাওয়া যায়নি।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, গুলির শব্দ শোনা মাত্রই অতিথিরা টেবিলের নিচে আশ্রয় নেন। অনেককে নিচে শুয়ে পড়ার জন্য চিৎকার করতেও শোনা যায়।

আল জাজিরার এক প্রযোজক জানান, তিনি বাইরে অন্তত পাঁচটি গুলির শব্দ শুনেছেন এবং বারুদের গন্ধও পেয়েছেন। অন্যদিকে বিবিসির খবরে বলা হয়েছে, সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে সন্দেহভাজন ব্যক্তি নিহত হয়েছেন নাকি আটক হয়েছেন, তা এখনো নিশ্চিত নয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970